ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কালকের কর্মসূচিতে খালেদা জিয়া-তারেক রহমানের বার্তা থাকবে: রিজভী

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও শোক-বিজয়ের মাস উপলক্ষে বিএনপির আগামীকালের (১ জুলাই) আলোচনা সভায় দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা থাকবে বলে আশা প্রকাশ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।


সোমবার (৩০ জুন) বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় কর্মসূচির শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।রিজভী বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত এই কর্মসূচি অত্যন্ত সাফল্যমণ্ডিত ও মহিমান্বিত হবে। সেখানে জাতীয় নেতৃবৃন্দ, সমমনা রাজনৈতিক দলের প্রতিনিধি ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।”


বিএনপি আগামীকাল বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করেছে। এতে গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরাও অংশ নেবেন।

ads
ads
ads

Our Facebook Page

↑